Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬

মার্চেন্ট নেভি অফিসার অজয়কে ফাঁসানো হয়েছে, দাবি স্ত্রী রিতুর

রাশিয়ান ট্যাঙ্কার নিয়ে ব্রিটেনের সমুদ্রসীমায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় মার্চেন্ট নেভি ক্যাপ্টেন অজয় পন্তকে গত জুনে গ্রেপ্তার করা হয়েছিল।

মার্চেন্ট নেভি অফিসার অজয়কে ফাঁসানো হয়েছে, দাবি স্ত্রী রিতুর
  • ২২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়ান ট্যাঙ্কার নিয়ে ব্রিটেনের সমুদ্রসীমায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় মার্চেন্ট নেভি ক্যাপ্টেন অজয় পন্তকে গত জুনে গ্রেপ্তার করা হয়েছিল। এবার তাঁর স্ত্রী রিতু দাবি করেছেন, তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে। অজয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে তাঁর ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে। আগামী ১৫ ডিসেম্বর তাঁর মামলার শুনানি হওয়ার কথা। স্বামীর গ্রেপ্তার পর এই প্রথম এক সংবাদ সংস্থায় সাক্ষাতকারে রিতু দাবি করেছেন, ‘অজয় ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ