রবিবার সন্ধ্যায় নদীয়ার চাপড়া ব্লকের পিঁপড়াগাছি পঞ্চায়েতের এক বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করলেন। এদিন চাপড়া ব্লক তৃণমূল কার্যালয়ে বিজেপি সদস্য দেবব্রত রায়, বিধায়ক রুকবানুর রহমানের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন। বর্তমানে পিঁপড়াগাছি পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জন।



