Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঠিকাদারের টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার মেমারি-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ

মেমারি-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষকে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানুন।

ঠিকাদারের টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার মেমারি-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগে মেমারি-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ঠিকাদারের দাবি, তাঁর কাছে থেকে ১২ লক্ষ টাকা কর্মাধ্যক্ষ নিয়েছেন। এদিন তাঁকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়া হয়। চোর চোর স্লোগান দেওয়া হয়। 

Advertisement

কালনার বুলবুলিতলার বাসিন্দা ওই ঠিকাদার অভিযোগ করেন, তাঁর কাছে থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়েছে। কিন্ত কাজ দেওয়া হয়নি। টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই কর্মাধ্যক্ষ পেশায় শিক্ষক। বিজেপি নেতা ভীস্মদেব ভট্টাচার্য বলেন, যারা অন্যায় করেছে, তাদের কাউকে ছাড়া হবে না। এখনো যারা তোলাবাজি করছে, প্রশাসন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে। তৃণমূলের জমানায় পঞ্চায়েত হোক বা পঞ্চায়েত সমিতি, সব জায়গা঩তেই ঠিকাদারদের কাটমানি দিতে হত। নেতাদের ঘনিষ্ঠ ঠিকাদার ছাড়া অন্য কেউ কাজ পেত না। সেই কারণে রাস্তা সংস্কারের কয়েক মাসের পরই তা বেহাল হয়ে যেত। আবার কোথাও কোথাও কাজ না করেই টাকা তোলা হয়েছে। জেলা পরিষদের কাজেও এমনটা হয়েছে। কাজের মান খারাপ হলেও কেউ মুখ খুলতে পারত না। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, শুধু গ্রেপ্তার করলে হবে না। দোষ প্রমাণ করতে হবে।
তৃণমূলের দাবি, বিজেপির অনেকেই কেস করার ভয় দেখিয়ে ফায়দা তুলছে। অনেকের বিরুদ্ধে এসসি-এসটি অ্যাক্টে মামলা করা হচ্ছে। জামিন পাওয়ার পরও অনেকের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। ভয়ে অনেকেই এলাকার বাইরে রয়েছেন। যদিও বিজেপি তা মানতে রাজি নয়। তাঁদের পাল্টা দাবি, কারও নামেই মিথ্যা মামলা হচ্ছে না। সাধারণ মানুষ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে। প্রতিটি এলাকাতেও ওদের নেতারা তোলাবাজি করেছে। 
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, জেলায় আরও কয়েকজন তৃণমূল নেতাকে খোঁজা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি দেওয়া, মারধরের অভিযোগ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ