Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মেলানিয়া ‘বিধবা’! ট্রাম্পের উপর হামলার আগে কৌতুক শিল্পীর মন্তব্যে শোরগোল

বিধবার মতো লাগছে! মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া সম্পর্কে এমনি মন্তব্য করেছিলেন কৌতুকশীল্পি তথা বিবিসির সঞ্চালক জিমি কিমেল। তার ঠিক দু’দিনের মাথায় ট্রাম্পের উপর হামলা চালায় বন্দুকবাজ।

মেলানিয়া ‘বিধবা’! ট্রাম্পের উপর হামলার আগে কৌতুক শিল্পীর মন্তব্যে শোরগোল
  • ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: বিধবার মতো লাগছে! মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া সম্পর্কে এমনি মন্তব্য করেছিলেন কৌতুকশীল্পি তথা বিবিসির সঞ্চালক জিমি কিমেল। তার ঠিক দু’দিনের মাথায় ট্রাম্পের উপর হামলা চালায় বন্দুকবাজ। দু’টি ঘটনায় ‘যোগ’ রয়েছে বলেই দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্টের দাবি, জিমির মন্তব্যই বন্দুকবাজকে হামলার ইন্ধন জুগিয়েছে। অবিলম্বে তাঁকে বরখাস্ত করার জন্য বিবিসির কাছে আবেদনও জানিয়েছেন ট্রাম্প। 

Advertisement

গত শনিবার ওয়াশিংটনের হিলটন হোটেলের বলরুমে হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সংগঠনের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে আচমকা গুলি চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স, তাঁদের পরিবার সহ মার্কিন প্রশাসনের তাবড় কর্তা-ব্যক্তিরা। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ট্রাম্প সহ হাইপ্রোফাইল অতিথিদের সরিয়ে দেওয়া হয়। বন্দুকবাজও ধরা পড়ে। হামলার পর সাংবাদিক বৈঠকে ট্রাম্প  জানান, ‘লোন উলফে’র কায়দায় হামলা চালায় অভিযুক্ত। তার কাছে একাধিক অস্ত্র ছিল। তবে বলরুম সুরক্ষিত ছিল। এই আবহে সামনে এসেছে কৌতুকশীল্পি জিমির মন্তব্য। আসলে হিলটন হোটেলের নৈশভোজে তাঁর নিমন্ত্রণ ছিল না। এই নিয়ে বৃহস্পতিবার তাঁর টিভি শোতে রসিকতা করেছিলেন জিমি। উক্ত্য অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে তিনি থাকলে কীভাবে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে অভ্যর্থনা জানাবেন তা অভিনয় করে জানাচ্ছিলেন। আর তখনই বলেন, ‘মিসেস ট্রাম্পকে দেখে মনে হচ্ছে, একটু পরেই আপনি বিধবা হবেন।’ সেদিন বিষয়টাকে কেউ তেমন গুরুত্ব দেয়নি। তবে দুদিনের মাথায় ট্রাম্পের উপর হামলা চলায় বিতর্ক জোরদার হয়েছে। ঘটনায় জিমির উপর চটেছেন ট্রাম্প। তবে জিমি স্পষ্টভাবে জানিয়েছেন, কোনোরকম হিংসাকে উসকানি দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। তিনি বরাবর নাশকতার বিরুদ্ধে কথা বলেন। তাঁর মন্তব্য নিছকই রসিকতা। এর সঙ্গে ট্রাম্পের উপর হামলার সম্পর্ক নেই। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ