Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

৩৭০ অনুচ্ছেদ ফেরাতে পথে নামছেন মেহবুবা

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কেটে গিয়েছে সাত বছর। কিন্তু রাজ্যে ফেরেনি বিশেষ মর্যাদা।

৩৭০ অনুচ্ছেদ ফেরাতে পথে নামছেন মেহবুবা
  • ১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কেটে গিয়েছে সাত বছর। কিন্তু রাজ্যে ফেরেনি বিশেষ মর্যাদা। তারই প্রতিবাদে পথে নামছে পিডিপি। দলের ২৭তম প্রতিষ্ঠা দিবসে শ্রীনগরে এই সিদ্ধান্তের কথা জানান পিডিপি প্রধান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

Advertisement

পিডিপি নেত্রী বলেন, ‘আমাদের কর্মী ও সমর্থকরা আগামী ৫ আগস্ট রাজ্যের প্রতিটি জেলা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন। সংবিধানের ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদের পুনর্বহাল এবং কাশ্মীর সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের দাবিতেই আমাদের এই প্রতিবাদ।’
নিট পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তরমন্তরে আন্দোলন করছিলেন পড়ুয়া ও ককরোচ জনতা পার্টি। আন্দোলনরত পড়ুয়াদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সেখানে গিয়েছিলেন মেহবুবা। তিনি অভিযোগ করেন, ‘কাশ্মীরের পরিস্থিতি ভিন্ন। সেখানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করছে।’ এই মন্তব্যের পরই বিতর্কের সৃষ্টি হয়। কাশ্মীরে আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর বলপ্রয়োগকে মেহবুবা পরোক্ষভাবে সমর্থন করছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। অন্যান্য বিরোধী দলের নেতারাও মেহবুবার সমালোচনায় নামেন। এই বিতর্কের জবাবে পিডিপি নেত্রী জানান, ‘আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে, আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ পাশাপাশি পিডিপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, শাসক দল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এআইয়ের মাধ্যমে মেহবুবার মন্তব্য বিকৃত করে রাজনৈতিক স্বার্থে প্রচার করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ