Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

৫১ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধারে চাঞ্চল্য মেঘালয়ে, গ্রেপ্তার মিজোরামের দুই বাসিন্দা

প্রায় ৫১ কোটি টাকার বিপূল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করল মেঘালয় পুলিশ। রাজ্যের ইতিহাসে এত পরিমান মাদক এর আগে উদ্ধার হয়নি বলেই জানাগিয়েছে।

৫১ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধারে চাঞ্চল্য মেঘালয়ে, গ্রেপ্তার মিজোরামের দুই বাসিন্দা
  • ৭ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

শিলং, ৭ মার্চ: প্রায় ৫১ কোটি টাকার বিপূল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করল মেঘালয় পুলিশ। রাজ্যের ইতিহাসে এত পরিমান মাদক এর আগে উদ্ধার হয়নি বলেই জানাগিয়েছে। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত মিজোরাম রাজ্যের দুই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। 

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার রাতে পুলিশ এবং অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্সের যৌথ নাকা চেকিং চলাকালীন তিনজন আরোহি সহ একটি গাড়িকে আটক করা হয়। গাড়িটি তল্লাশি করার সময় ১৯টি প্লাস্টিকের সাবানের বাক্স উদ্ধার হয়। যার ভিতরে লুকানো ছিল প্রায় ২০৩ গ্রাম হেরোইন। তাছাড়াও গাড়ির ভিতরে থাকা একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ। ওই ব্যাগ থেকে ১০.১৪৫ কিলোগ্রাম ওজনের 'মেথামফেটামিন' ট্যাবলেট উদ্ধার করা হয়। যা ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ। 

গাড়িতে থাকা দু’জনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা আন্তঃরাজ্য পরিচালিত একটি মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্সের প্রধান বিকাশ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১.১৩ কোটি টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই ব্যক্তি মিজোরামের বাসিন্দা। ইতিমধ্যে এএনটিএফ থানায় একটি মামলা দায়ের করেছে। এই মাদক চক্রের জাল কতদূর বিস্তৃত আছে তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও আন্তর্জাতিক যোগসূত্রও এর সঙ্গে জড়িয়ে আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ