Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

সোনমের জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে মেঘালয় সরকার

সোনম রঘুবংশীর জামিন খারিজের আরজি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মেঘালয় সরকার। সোনমের সঙ্গে বিয়ের পর গত বছর মে মাসে হানিমুনে গিয়ে খুন হন রাজা রঘুবংশী।

সোনমের জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে মেঘালয় সরকার
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শিলং: সোনম রঘুবংশীর জামিন খারিজের আরজি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মেঘালয় সরকার। সোনমের সঙ্গে বিয়ের পর গত বছর মে মাসে হানিমুনে গিয়ে খুন হন রাজা রঘুবংশী।  অভিযোগ ওঠে স্ত্রী সোনমের। গ্রেপ্তারির সময় পদ্ধতিগত ত্রুটির কারণে সম্প্রতি নিম্ন আদালতে জামিন পায় অভিযুক্ত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মেঘালয় হাইকোর্টের দ্বারস্থ হয় পুলিশ। কিন্তু হাইকোর্টও জামিন বহাল রাখে। এবার এই রায়কে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানাল মেঘালয় সরকার। আজ শুক্রবার মামলার শুনানি হতে পারে। বিচারপতি এমএম সুন্দরেশ ও শীল নাগুর অবসরকালীন বেঞ্চের কাছে দ্রুত শুনানির আরজি জানিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা। তুষার জানিয়েছেন, টাইপে একটি ছোটো ভুল হয়েছিল। তা বিবেচনা না করেই সোনমকে জামিন দিয়েছিল আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ