Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পানীয় জলের সমস্যা, মাতৃসদন ও রবীন্দ্র ভবনের সংস্কার চেয়ে পুরমন্ত্রীর সঙ্গে বৈঠক

টিটাগড় পুরসভা এলাকার পানীয় জলের সমস্যা সহ মাতৃসদন, রবীন্দ্র ভবন এবং বারাকপুর সুকান্ত সদনের সংস্কার নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বৈঠক করলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি।

পানীয় জলের সমস্যা, মাতৃসদন ও রবীন্দ্র ভবনের সংস্কার চেয়ে পুরমন্ত্রীর সঙ্গে বৈঠক
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড় পুরসভা এলাকার পানীয় জলের সমস্যা সহ মাতৃসদন, রবীন্দ্র ভবন এবং বারাকপুর সুকান্ত সদনের সংস্কার নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বৈঠক করলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। কৌস্তভ পুরমন্ত্রীকে বলেন, মাতৃসদনটিতে চিকিৎসার জন্য বহু মানুষ আসেন। প্রসূতি মায়েদের চিকিৎসা হয়। এখানকার পরিকাঠামো উন্নত করা দরকার। একইরকমভাবে টিটাগড়ে রবীন্দ্র ভবন জেলার মধ্যে প্রথম অডিটোরিয়াম। সেটির সংস্কার করা দরকার। সামগ্রিক সংস্কার করা দরকার সুকান্ত সদনেরও। বারাকপুর এবং টিটাগর পুর এলাকার জলের সমস্যা সমাধানে একটি মাস্টার প্ল্যান তৈরি করার বিষয়ে এদিনে বৈঠকে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, মাতৃসদন এবং রবীন্দ্রভবন সংস্কারের ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। এ ব্যাপারে সাংসদ এবং বিধায়ক তহবিল থেকে বেশ কিছু টাকাও অনুমোদিত হয়েছিল।

Advertisement

বৈঠকের পরে কৌস্তভ বলেন, জলের সমস্যা সমাধানে মাস্টার প্ল্যান করা হবে। আগের পুরবোর্ড কিছুই করেনি। পুরমন্ত্রীর সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। পুরদপ্তর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। এছাড়াও তালপুকুরে রেলগেটের পাশে জল জমার সমস্যা রয়েছে। রেলকে বিষয়টি বলা হয়েছে। রেল এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ