Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

বন্ধ জেশপ খুলতে আজ বৈঠক

দমদমের বন্ধ জেশপ কারখানা কবে নতুন করে খুলবে, জানতে উদগ্রীব দমদমবাসী। ‘জেশপ রক্ষা কমিটি’র পাশাপাশি দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি নিজেই এনিয়ে চলতি মাসে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন।

বন্ধ জেশপ খুলতে আজ বৈঠক
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমের বন্ধ জেশপ কারখানা কবে নতুন করে খুলবে, জানতে উদগ্রীব দমদমবাসী। ‘জেশপ রক্ষা কমিটি’র পাশাপাশি দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি নিজেই এনিয়ে চলতি মাসে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন। এই প্রেক্ষাপটে আজ, সোমবার জেশপ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে শ্রমদপ্তর। সেই বৈঠকে বিভিন্ন শ্রমিক সংগঠনকেও ডাকা হয়েছে।

Advertisement

গত শুক্রবার শ্রমদপ্তরের বারাকপুর জোনের অ্যাডিশনাল লেবার কমিশনার বিভিন্ন শ্রমিক সংগঠনকে এনিয়ে চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ২২ তারিখ বিকাল ৪টায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ১২ তলার কনফারেন্স হলে জেশপ খোলা নিয়ে বৈঠক হবে। ওই বৈঠকে দপ্তরের সচিব উপস্থিত থাকবেন। রাজ্য সরকারের এই তৎপরতায় খুশি ‘জেশপ কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়ন’-এর সম্পাদক তথা ‘জেশপ রক্ষা কমিটি’র আহ্বায়ক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা বছরের পর বছর জেশপ বাঁচাতে লড়াই করেছি। বন্ধ কারখানার জমি ও সম্পদ রক্ষা করতে গিয়ে প্রাণ সংশয় হয়েছে। জেশপ খোলার চেষ্টা তৃণমূল সরকারও করেছিল। জমি অধিগ্রহণ বিল পাশ করিয়েছিল তারা। কিন্তু জেশপ খোলেনি। বেদখল হওয়া জমি পরিদর্শন করতে গত শুক্রবার নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন। আগে এই কারখানায় ইএমইউ কোচ তৈরি হত। আমরা চাই রেল ওই জমিতে বন্দেভারত ট্রেন তৈরি করুক।’ ‘জেশপ বাঁচাও মঞ্চ’ গঠন করে আন্দোলনে নেমেছিলেন দমদমের বর্তমান বিধায়কও। তিনি বলেন, ‘বিধায়ক হওয়ার পরই মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছে জেশপের পুনরুজ্জীবনের পরিকল্পনা ও দাবি জানিয়েছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ