দুর্গাপুজো মানেই চা শ্রমিকদের বোনাস। আগামীকাল, বুধবার এনিয়ে প্রথমবার বাগান মালিক পক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। কলকাতার নবমহাকরণে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। আলোচনার জন্য সবক’টি চা মালিক সংগঠনের প্রতিনিধিকে ডাকা হয়েছে। তৃণমূল সরকারের আমলে গতবছর চা শ্রমিকদের সর্বোচ্চ বোনাস ছিল ২০ শতাংশ। নতুন সরকারের আমলে সেই অঙ্ক কী দাঁড়াবে, তার আভাস পাওয়া যাবে আগামীকালের বৈঠকে। ফলে আপাতত সেদিকে তাকিয়ে আছেন উত্তরবঙ্গের কয়েক লক্ষ চা শ্রমিক।



