Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মৃৎশিল্পীদের বৈঠক ব্যর্থ, বাড়ছে ক্ষোভ

দিনের পর দিন গড়িয়ে গেলেও মাটি জট কিছুতেই কাটতে চাইছে না। বার বার ব্যর্থ হচ্ছে বৈঠক।

মৃৎশিল্পীদের বৈঠক ব্যর্থ, বাড়ছে ক্ষোভ
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিনের পর দিন গড়িয়ে গেলেও মাটি জট কিছুতেই কাটতে চাইছে না। বার বার ব্যর্থ হচ্ছে বৈঠক। বৃহস্পতিবারও প্রশাসনের সঙ্গে মৃত শিল্পীদের বৈঠক ব্যর্থ হয়। আর সে কারণে কুমোরটুলির প্রতিমা শিল্পীদের মধ্যে বাড়ছে চরম ক্ষোভ ও হতাশা। একই করুণ অবস্থা ভাঁড় শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। 

Advertisement

এদিকে,ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও এই মাটি জট নিয়ে ক্ষোভ প্রকাশ করে। সংগঠনের সভাপতি মোহনলাল প্রজাপতি বৃহস্পতিবার বলেন, ‘প্রশাসনিক তরফে আমরা জোরদার আলোচনা চালাচ্ছি। চেষ্টা করছি, ভাঁড় শিল্পের সংকট দ্রুত মিটুক।’   

Advertisement
সম্পর্কিত সংবাদ