Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অনিয়মের অভিযোগে বারাকপুর মাতৃসদনে বন্ধ চিকিৎসা পরিষেবা

বিজেপির কয়েকজন নেতা-কর্মী বারাকপুর পুরসভা পরিচালিত বিরাজমোহিনী মাতৃসদন হাসপাতালের হাল দেখতে গিয়েছিলেন। তাঁরা অনিয়ম খুঁজে পেয়েছেন বলে জানান।

অনিয়মের অভিযোগে বারাকপুর মাতৃসদনে বন্ধ চিকিৎসা পরিষেবা
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি বারাকপুর: বিজেপির কয়েকজন নেতা-কর্মী বারাকপুর পুরসভা পরিচালিত বিরাজমোহিনী মাতৃসদন হাসপাতালের হাল দেখতে গিয়েছিলেন। তাঁরা অনিয়ম খুঁজে পেয়েছেন বলে জানান। এরপর হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়ে দেয় প্রশাসন। মাতৃসদন বৃহস্পতিবার থেকে বন্ধ। কোনো ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, গত সপ্তাহে হাসপাতালে গিয়েছিলেন বিজেপির নেতা-কর্মীরা। তাঁদের দাবি, বহু অনিয়ম আছে। সেসব তাঁদের চোখে ধরা পড়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং স্যালাইন পাওয়া গিয়েছে। মহকুমা শাসকের কাছে সব অনিয়ম তুলে ধরে অভিযোগ জানানো হয়েছে। এরপর প্রশাসন সূত্রে জানা যায়, মাতৃসদন বন্ধই করে দেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবা বন্ধ। বৃহস্পতিবার সিপিএম মাতৃসদন চালু করার দাবিতে বিক্ষোভ দেখায়। বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী এবং বিজেপির একটি মণ্ডলের সভাপতি সেখানে যান। তাঁরা কর্মীদের সঙ্গে কথা বলেন। কৌস্তভবাবুর অভিযোগ, ‘মাতৃসদনে বহু মানুষের চিকিৎসা হয়। প্রসূতিদের চিকিৎসা হয়। এখানে অনেক ধরনের দুর্নীতির অভিযোগ আছে। আমরা চাই দুর্নীতিমুক্ত মাতৃসদন চলুক। আপাতত চিকিৎসা পরিষেবা বন্ধ করা হয়েছে। যাতে কোনো রকম অনিয়ম বা দুর্নীতি না থাকে। বারাকপুর পুরসভা ১৯৯৯ সালে মাতৃসদনের দায়িত্ব নিয়েছিল। আগের পুরবোর্ড পুরোমাত্রায় দুর্নীতিতে যুক্ত। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মাতৃসদনে এসেছি। আমরা চাই সুষ্ঠুভাবে চলুক।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ