চিকিৎসা গাফিলতি: অভিযোগ জানাতে হেল্প লাইন নম্বর
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোম, রোগ ও রক্ত পরীক্ষা কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানাতে ১৮৬০৩৪৫৩৫১২—এই নম্বরে ২৪ ঘণ্টা সাতদিন অভিযোগ জানানো সম্ভব। অভিযোগ জানানো যাবে [email protected] এই ই-মেল বা www.wbcerc.gov.in ওয়েবসাইটে গিয়ে অথবা অভিযোগকারীর মোবাইল নম্বর এবং ই-মেলসহ ঠিকানায় চিঠি লিখেও। এছাড়া সাতদিনের মধ্যে প্রত্যেকটি ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্টকে হাসপাতালের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যানার বা হোর্ডিং টাঙাতে বলা হয়েছে। কীভাবে উপভোক্তা অভিযোগ জানাতে পারেন, তা কমলা এবং সাদা রঙে লিখে টাঙাতে হবে। দুটি নির্দেশই স্বাস্থ্য কমিশনের।   

Advertisement