Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তকে কটাক্ষ, পাঁচ ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল

পাঁচ ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। বিধাননগর দক্ষিণ থানায় তাঁদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নিতে বলেছে কাউন্সিল।

মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্তকে কটাক্ষ, পাঁচ ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁচ ভুয়ো ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। বিধাননগর দক্ষিণ থানায় তাঁদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নিতে বলেছে কাউন্সিল। অভিযুক্তরা হলেন—শেখ উনুস হাসান, উত্তম মাইতি, হাফিজুর হালদার, জুলফিকার মণ্ডল ও শেখ সায়েদুল হক। রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে ৮৯০৮০, ৮৩১০৮, ৭৭৩৪৮, ৮৯০২১ ও ৮০১৯৮। তিনজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায় এবং একজন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। অন্যজনের বাড়ি পূর্ব বর্ধমানে। ভুয়ো ডিগ্রি দেখিয়েই চুটিয়ে বেআইনি প্র্যাকটিস, অপারেশন, নার্সিংহোম চালানোসহ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে তাঁদের বিরুদ্ধে। 

Advertisement

যদিও কাউন্সিলের এই সিদ্ধান্তকে ‘লোক দেখানো নাটক’ বলে অভিযোগ করেছে ভুয়ো ডাক্তার কাণ্ডে অভিযোগকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। তাদের রাজ্য সম্পাদক ডাঃ রাজীব পান্ডে মঙ্গলবার বলেন, এতদিনে হুঁশ হল? আগেও কাউন্সিলে এঁদের একাংশের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল। রাজনৈতিক বা আর্থিক, কোনো রহস্যময় কারণে কাউন্সিল তখন ব্যবস্থা নেয়নি, খতিয়ে দেখা উচিত।
ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম ও বহু চিকিৎসকও ভুয়ো ডাক্তার কাণ্ডে কাউন্সিলের বর্তমান ও প্রাক্তন পদাধিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। দাবি করেছে, সুদীপ্তবাবু তথ্য লোপাটের উদ্দেশ্য নিয়ে সোমবার রাতে সদলবলে কাউন্সিল অফিসে যান। 
যদিও রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্তবাবুর পালটা দাবি, ভুয়ো ডাক্তারদের কারও রেজিস্ট্রেশন নম্বরই আমার সময়ে ইস্যু হয়নি। কাউন্সিল অফিস সিসিটিভিতে মোড়া। কে, কখন আসছেন-যাচ্ছেন, সব দেখা যায়।  

Advertisement
সম্পর্কিত সংবাদ