Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মাদ্রিদ ডার্বিতে আটকে গেল রিয়াল

মাদ্রিদ ডার্বিতে আটকে গেল রিয়াল
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মাদ্রিদ: লা লিগা খেতাবি দৌড়ে ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। শনিবার মাদ্রিদ ডার্বিতে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের গোলে হার বাঁচাল তারা। প্রথমার্ধে পেনাল্টি থেকে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। তবে পয়েন্ট খোয়ালেও লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে আনসেলোত্তি ব্রিগেড। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো।
Advertisement
শনিবারই আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মার্সেলো। মাদ্রিদ ডার্বির আগে তাঁকে বিশেষ সম্মান জানায় রিয়াল। এদিন শুরু থেকেই দাপট দেখায় রিয়াল। একের পর এক সুযোগ তৈরি করেও তা থেকে গোল তুলে নিতে ব্যর্থ ভিনিসিয়াসরা। বরং গতির বিপরীতে ৩২ মিনিটে পেনাল্টি পায় আতলেতিকো। স্পটকিক থেকে জাল কাঁপান আলভারেজ (১-০)। তবে বিরতির পরই দলকে সমতায় ফেরান এমবাপে(১-১)।
Advertisement
সম্পর্কিত সংবাদ