Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক

১০ ফেব্রুয়ারি থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষার্থীদের যাতে যানজটের কবলে পড়তে না হয় এবং সঠিক সময়ের মধ্যে তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সেজন্য তত্পর প্রশাসন। এই নিয়ে শুক্রবার ধূপগুড়ির মহকুমা শাসক দপ্তরে একটি বৈঠক হয়।

মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ধূপগুড়ি: ১০ ফেব্রুয়ারি থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু।   পরীক্ষার্থীদের যাতে যানজটের কবলে পড়তে না হয় এবং সঠিক সময়ের মধ্যে তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সেজন্য তত্পর প্রশাসন। এই নিয়ে শুক্রবার ধূপগুড়ির মহকুমা শাসক দপ্তরে একটি বৈঠক হয়। উপস্থিত ছিলেন ধূপগুড়ি ও বানারহাট ব্লকের সমস্ত মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক সহ ধূপগুড়ি ও বানারহাট থানার আইসি, মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা সহ অন্যরা। চা বাগানে ও জঙ্গল এলাকার মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পরিক্ষার্থীদের পৌঁছতে যাতে অসুবিধা না হয়, সেজন্য প্রশাসনের তরফে বিশেষ নজর দেওয়া হচ্ছে। থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। ধূপগুড়ির মহকুমা শাসক বলেন, মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ