Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা পুরসভার একাধিক গ্রুপ ছাড়লেন মেয়র

কলকাতা পুরসভার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

কলকাতা পুরসভার একাধিক গ্রুপ ছাড়লেন মেয়র
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement

স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উঠছে প্রশ্ন। চলছে নানারকমের গুঞ্জন। মেয়রের অফিস সূত্রে খবর, বিষয়টি যেভাবে দেখা হচ্ছে তা নয়। টক টু মেয়র অনুষ্ঠানে বিভিন্ন সময় মেয়রের নম্বর হিসেবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিতেন ফিরহাদ হাকিম। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী হিসেবে প্রথমদিকে এই নম্বরটি তিনি ব্যবহার করতেন। গত আটবছরে তাঁর এই ব্যক্তিগত নম্বরটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বর হিসাবেই ব্যবহৃত হত। অনেকে নানা ধরনের অভাব-অভিযোগ জানাতেন এই নম্বরে থাকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এটি দপ্তরের বিভিন্ন গ্রুপ সহ পুরসভার অফিসারদের গ্রুপেও যুক্ত ছিল। কোনো নাগরিক এই নম্বরে অভিযোগ জানালে সরাসরি সমস্ত অফিসাররা তা দেখে নিতে পারতেন। সেই অনুযায়ী দ্রুত সমস্যার সমাধান হত। কিন্তু রাজ্যে পালাবদলের পর মন্ত্রী হিসেবে পাওয়া এই নম্বর ব্যবহার করতে নারাজ ফিরহাদ। তাই তিনি সেটি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। নম্বরটি ছেড়ে দেওয়ার জেরে পুরসভার সমস্ত গ্রুপ থেকেই মেয়রের এই নম্বর রিমুভ বা ডিলিট করে দেওয়া হয়েছে। বর্তমানে নাগরিকরা কোনো কিছুর ছবি তুলে বা অভিযোগ জানাতে চাইলে পুরসভার নিজস্ব হোয়াটস অ্যাপ নম্বরে (৮৩৩৫৯৮৮৮৮৮) জানাতে পারবেন বলে জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ