সংবাদদাতা, ময়নাগুড়ি: পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা যেসব কৃষকের অ্যাকাউন্টে জমা পড়ছে না, তাঁদের দ্রুত কৃষি দপ্তরে এসে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে শুক্রবার এ কথা জানিয়ে দেওয়া হল ময়নাগুড়ি কৃষি দপ্তরের পক্ষ থেকে।
সংবাদদাতা, ময়নাগুড়ি: পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কিস্তির টাকা যেসব কৃষকের অ্যাকাউন্টে জমা পড়ছে না, তাঁদের দ্রুত কৃষি দপ্তরে এসে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে শুক্রবার এ কথা জানিয়ে দেওয়া হল ময়নাগুড়ি কৃষি দপ্তরের পক্ষ থেকে।
কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি ব্লকে প্রায় ১৫ হাজার কৃষক পিএম কিষান প্রকল্পের আওতায় বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা পান। তবে ই-কেওয়াইসি বা নথির অসঙ্গতির কারণে অনেক কৃষকের অ্যাকাউন্টে সাম্প্রতিক টাকা পৌঁছায়নি। ফলে প্রতিদিনই বহু কৃষক সমস্যার সমাধানের জন্য কৃষি দপ্তরে যোগাযোগ করছেন।
দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁদের টাকা আটকে রয়েছে, তাঁদের বর্তমান সময়ের জমির নথি এবং আধার কার্ড নিয়ে কৃষি দপ্তরে উপস্থিত হতে হবে। অফিসে নির্দিষ্ট বায়োমেট্রিক ও ই-কেওয়াইসি সম্পন্ন করা হবে। এই প্রক্রিয়া শেষ হলে প্রকল্পের অর্থপ্রাপ্তির সমস্যা দূর হতে পারে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, পিএম কিষান প্রকল্পে নতুন করে নাম নথিভুক্তির কাজও শুরু হয়েছে। নতুন আবেদনকারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগে জমির মালিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়াও আধার-সংযুক্ত মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে বলে জানানো হয়েছে কৃষি দপ্তরের তরফে।
কৃষি দপ্তর জানিয়েছে, সমস্ত আবেদন ও নথিভুক্তির কাজ সরাসরি কৃষি দপ্তরের অফিস থেকেই সম্পন্ন করা হচ্ছে। তাই কৃষকদের নির্ধারিত নথিপত্র নিয়ে দপ্তরে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।