Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মায়াঙ্কের শতরান, লড়ছে কর্ণাটক, এখনও ৩৬৪ রানে এগিয়ে জম্মু ও কাশ্মীর

রনজি ফাইনালে জম্মু ও কাশ্মীরের দাপট অব্যাহত। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভয়ঙ্কর দেখাচ্ছে ভূস্বর্গের দলটিকে। সৌজন্যে সেই আকিব নবি। একাই ৩ উইকেট তুলে নিয়ে কর্ণাটককে চাপে ফেলেছেন তিনি।

মায়াঙ্কের শতরান, লড়ছে কর্ণাটক, এখনও ৩৬৪ রানে এগিয়ে জম্মু ও কাশ্মীর
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হুবলি: রনজি ফাইনালে জম্মু ও কাশ্মীরের দাপট অব্যাহত। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ভয়ঙ্কর দেখাচ্ছে ভূস্বর্গের দলটিকে। সৌজন্যে সেই আকিব নবি। একাই ৩ উইকেট তুলে নিয়ে কর্ণাটককে চাপে ফেলেছেন তিনি। তবে অভিজ্ঞ মায়াঙ্ক আগরওয়াল শতরান হাঁকিয়ে কর্ণাটকের লড়াই জারি রেখেছেন। প্রথম ইনিংসে জম্মু ও কাশ্মীরের ৫৮৪ রানে জবাবে তৃতীয় দিনের শেষে দেবদূত পাদিক্কাল-ব্রিগেডের সংগ্রহ ৫ উইকেটে ২২০। ১৭টি বাউন্ডারি সহ ২০৭ বলে ১৩০ রানের ইনিংস খেলে ক্রিজে আছেন মায়াঙ্ক। তাঁর সঙ্গী ক্রুথিক কৃষ্ণা (ব্যাটিং ২৭)। তবে এখনও ৩৬৪ রানে এগিয়ে থেকে চালকের আসনে জম্মু ও কাশ্মীরই।

Advertisement

আকিব নবি এখন ভারতের নতুন পেস সেনসেশন। সেমি-ফাইনালে তাঁর বিষাক্ত স্যুইংয়ের সামনেই মুখ থুবড়ে পড়েছিল বাংলা। সেই সুবাদে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার খেতাবি লড়াইয়ে খেলছে ভূস্বর্গের দলটি। আর চূড়ান্ত মঞ্চেও দাপট জারি আকিব নবির। বৃহস্পতিবার তিনিই কর্ণাটক শিবিরে প্রথম আঘাত হানেন। ফেরান তারকা লোকেশ রাহুলকে (১৩)। ক্যাপ্টেন দেবদূত পাদিক্কালের ব্যাট থেকেও ১১ রানের বেশি আসেনি। ঘাতক সুনীল কুমার। আর ফর্মে থাকা করুণ নায়ারকে তো খাতাই খুলতে দিলেন না নবি। দুরন্ত ডেলিভারিতে বোল্ড করেন তাঁকে। তার পরের বলেই আবার রবিচন্দ্রন স্মরণকে ফেরান তিনি। এই পর্বে ৫৭ রানেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কর্ণাটক। তবে ওপেনার মায়াঙ্ক আগরওয়াল একা কুম্ভ হয়ে দলকে টানছেন। ১৫৩ বলে শতরান পূর্ণ করার পরও লড়াই জারি রেখেছেন তিনি। শ্রেয়স গোপাল ২৭ রান করে আউট হয়েছেন। তবে ক্রুথিক সঙ্গত করছেন মায়াঙ্কাকে।

সম্পর্কিত সংবাদ