সিডনি: আইপিএল-এর মাঝেই বড় সিদ্ধান্ত নিলেন তারকা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর ওডিআই জার্সিতে দেখা যাবে না ম্যাক্সিকে। জানা গিয়েছে, পরের বছরের টি-২০ বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন অজি তারকা।
Advertisement
উল্লেখ্য বিষয় হল, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নিজের সেরাটা দিতে চান ম্যাক্সওয়েল। আর তাই ওডিআই থেকে নিজেকে দূরে নিলেন ‘ম্যাড ম্যাক্স’।
ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হচ্ছে, দলকে একটু একটু নিচের দিকে নামিয়ে আনছি। কন্ডিশনের সঙ্গে শরীরের প্রতিক্রিয়া দেখে আমি নিজেই শঙ্কিত এবং দলকে হতাশ করে চলছি। এ কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’



