Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাঙড়ে ভাগ্নে খুনে অভিযুক্ত মামা

পুরাণে আছে ভাগ্নের হাতে মামা বধ। ভাঙড়ে ঠিক উল্টো। চন্দনেশ্বর থানা এলাকার শকুন্তলা গ্রামে মামার বিরুদ্ধে ভাগ্নেকে খুনের অভিযোগ উঠল।

ভাঙড়ে ভাগ্নে খুনে অভিযুক্ত মামা
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরাণে আছে ভাগ্নের হাতে মামা বধ। ভাঙড়ে ঠিক উল্টো। চন্দনেশ্বর থানা এলাকার শকুন্তলা গ্রামে মামার বিরুদ্ধে ভাগ্নেকে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম সাকির আক্তার (২৬)। চন্দনেশ্বর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রের কোপে সাকিরকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মামা শাহজাহান সেখ ও তাঁর সাগরেদ মুন্না মোল্লা পলাতক। তাঁদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

Advertisement

জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল মামা-ভাগ্নের মধ্যে। অভিযোগ, শনিবার রাতে সেই নিয়ে চরম বিবাদ শুরু হলে মামা কুপিয়ে খুন করেন ভাগ্নেকে। ধারালো অস্ত্র দিয়ে ভাগ্নের পিঠে, মাথায় একাধিক আঘাত করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, শনিবার রাতে শাহজাহান শেখ ও তাঁর বন্ধু মুন্না মোল্লা মদ্যপ অবস্থায় সাকিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারপর একটি ধারালো অস্ত্র দিয়ে সাকিরের পিঠে এলোপাথাড়ি কোপ মারেন। এমনকি তাঁর মাথাতেও কোপ দেন। বাঁচার জন্য তীব্র চিৎকার করতে থাকেন সাকির। পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থলে আসার আগেই অভিযুক্ত দু’জন পালিয়ে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ