Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমদানি থেকে বিপুল রাজস্ব, জুনে জিএসটি সংগ্রহ ১.৯৫ লক্ষ কোটির

বাড়ল জিএসটি খাতে সংগ্রহ। গত জুন মাসে দেশে এই অপ্রত্যক্ষ কর থেকে সরকারের কোষাগারে এসেছে ১ লক্ষ ৯৪ হাজার ৮১২ কোটি টাকা।

আমদানি থেকে বিপুল রাজস্ব, জুনে জিএসটি সংগ্রহ ১.৯৫ লক্ষ কোটির
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাড়ল জিএসটি খাতে সংগ্রহ। গত জুন মাসে দেশে এই অপ্রত্যক্ষ কর থেকে সরকারের কোষাগারে এসেছে ১ লক্ষ  ৯৪ হাজার ৮১২ কোটি টাকা। গত বছরের এই মাসের তুলনায় বৃদ্ধির হার ১৩.৯ শতাংশ। ২০২৫ সালের মার্চে পণ্য ও পরিষেবা কর আদায়ের পরিমাণ ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। মঙ্গলবার প্রকাশিত হওয়া সরকারি তথ্য বলছে, চলতি বছরে অন্তর্দেশীয় জিএসটি আদায় বেড়েছে ৬.৫ শতাংশ। আমদানি থেকে জিএসটি আদায়ের হার বেড়েছে ৩৪.৬ শতাংশ। অর্থাৎ আমদানি থেকে জিএসটি  সংগ্রহ হয়েছে ৬০ হাজার কোটি টাকার বেশি। 

Advertisement

জিএসটি রিফান্ডের পর সরকারের হাতে থাকবে ১ লক্ষ ৬২ হাজার ৩৭৭ কোটি টাকা। ২০২৫ সালের জুনে তা ছিল  ১লক্ষ ৪৫হাজার ৯৮৪ কোটি। অর্থাৎ গতবারের তুলনায় এর পরিমাণ ১১.২ শতাংশ বেশি।  
জিএসটি আদায়ের নিরিখে সবচেয়ে ভালো পারফর্ম করেছে উত্তরপ্রদেশ। যোগীরাজ্যের জিএসটি আদায়ের হার বৃদ্ধি হয়েছে ১৯ শতাংশ। এরপরেই রয়েছে অসম, পাঞ্জাব ও গুজরাত। এই তিন রাজ্যে বৃদ্ধির হার যথাক্রমে ১৭, ১৪ ও ১২ শতাংশ। অন্যদিকে জিএসটি আদায় কমেছে তামিলনাড়ু (২ শতাংশ), রাজস্থান (৫ শতাংশ) ও মধ্যপ্রদেশে (৫শতাংশ)।   

Advertisement
সম্পর্কিত সংবাদ