Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁকড়ার সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ২৪টি গাড়ি!

সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল প্রায় ২৪টি গাড়ি। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার বাঁকড়ায়। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও, তার আগে সার্ভিস সেন্টারটি পুড়ে গিয়েছে।

বাঁকড়ার সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ২৪টি গাড়ি!
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সার্ভিস সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হল প্রায় ২৪টি গাড়ি। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট থানার বাঁকড়ায়। দমকলের আটটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও, তার আগে সার্ভিস সেন্টারটি পুড়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। যাঁরা সার্ভিস করানোর জন্য গাড়ি রেখে গিয়েছিলেন, সেই গাড়ি মালিকদের মাথায় হাত পড়েছে। ইন্সুরেন্সের থেকে আংশিক টাকা মিললেও আর্থিক লোকসানের মুখে পড়তে হবে তাঁদের। খোয়াতে হয়েছে সখের গাড়িও।

Advertisement

এয়ারপোর্টের পাঁচিলের বাইরে বাঁকড়ায় যশোর রোডের ধারেই ওই সার্ভিস সেন্টার। যে কম্পানির সার্ভিস সেন্টার, তারা ভারতে গাড়ি বিক্রি বন্ধ করে দিয়েছে। কিন্তু, শহরে সার্ভিস সেন্টার খোলা রয়েছে। তবে, ক্রেতাদের দাবি, কলকাতার মধ্যে মাত্র দু’টি সার্ভিস সেন্টার ছিল। একটি পুড়ে গেল। বাকি একটির উপর এবার অত্যাধিক চাপ পড়বে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সার্ভিস সেন্টারের ভিতরে কেউ ছিল না। ভোর ৪টে নাগাদ আচমকা আগুন লাগে। বাইরে একজন নিরাপত্তারক্ষী ছিলেন। আগুন দেখে স্থানীয়রাও বেরিয়ে আসেন। দাউ দাউ করে জ্বলছে থাকে পুরো সার্ভিস সেন্টার। খবর দেওয়া হয় দমকলকে। একে একে দমকলের মোট ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ওই আগুন নেভানো হয়।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোট ২৪টি ছিল। সবগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। শটসার্কিট হতে পারে। ফরেন্সিক পরীক্ষার পরই সঠিক কারণ জানা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ