Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, মৃত ২৭

ছুটির রবিবার পানশালায় আনন্দে মশগুল ব্যাংককে আগত পর্যটকরা। রয়েছেন স্থানীয়রাও। হঠাৎ করেই তীব্র বিস্ফোরণ।

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, মৃত ২৭
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্যাংকক: ছুটির রবিবার পানশালায় আনন্দে মশগুল ব্যাংককে আগত পর্যটকরা। রয়েছেন স্থানীয়রাও। হঠাৎ করেই তীব্র বিস্ফোরণ। নাচ-গানের সেই আনন্দঘন মুহূর্ত নিমেষে বদলে গেল চরম আতঙ্কে। কিছু বুঝে ওঠার আগেই পানশালায় বিকট শব্দে ভয়াবহ আগুন লেগে যায়। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, গায়ে আগুন লাগা অবস্থাতেই আর্তনাদ করে অনেকে বাইরে বেরিয়ে আসছেন। আর ভিতরে তখন একদিক দাউদাউ করে জ্বলছে। অন্যদিকে কালো ধোঁয়া চারদিক ঢেকে ফেলেছে। এই ঘটনায় ২৭ জন প্রাণ হারিয়েছেন। ৬৩ জন জখম। তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা সংকটজনক। বিপর্যয় মোকাবিলা বিভাগের ডিরেক্টর সুরিয়াচাই রবিওয়ান বলেন, মৃতদের মধ্যে বেশিরভাগই দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। গভর্নর চাটচার্ট সিট্টিপুন্ট জানান, প্রচুর দাহ্য আসবাবের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া ফায়ার এগজিটও ছিল না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ