Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ২৪, নেপথ্যে কি বিএলএ?

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েট্টা। রবিবার এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন মানুষ নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর।

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ২৪, নেপথ্যে কি বিএলএ?
  • ২৪ মে, ২০২৬ ১২:৪৮
Prefer us on Google

ইসলামাবাদ, ২৪ মে: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েট্টা। রবিবার এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন মানুষ নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে সূত্রের খবর। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রেললাইনের পাশে এই বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কোয়েট্টার চামান ফটকের কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই রেললাইনের ধারে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দা, দমকলকর্মী এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের অভিঘাতে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাছাকাছি থাকা একাধিক বাড়ির জানলার কাচ ভেঙে যায়। রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের জেরে জাফর এক্সপ্রেসের একটি বগিতে আগুন ধরে যায়। ট্রেনটি পেশোয়ারের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।
বালুচিস্তানের স্বরাষ্ট্র দফতরের বিশেষ সহকারী বাবর ইউসুফজাই জানিয়েছেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাইয়ের পর আরও তথ্য প্রকাশ করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে বিস্ফোরণস্থলের কাছে ভিড় না করার অনুরোধ করা হয়েছে। 
এদিকে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, তাদের আত্মঘাতী ইউনিট ‘মাজিদ ব্রিগেড’ এই হামলা চালিয়েছে। বিএলএ এর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, 'আজ সকালে মাজিদ ব্রিগেড কোয়েট্টা ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি সেনাকর্মীদের বহনকারী একটি ট্রেনকে অত্যন্ত সংগঠিত আত্মঘাতী হামলার মাধ্যমে নিশানা করেছে। এই অভিযানের পূর্ণ দায় স্বীকার করছে বালোচ লিবারেশন আর্মি।'

Advertisement
সম্পর্কিত সংবাদ