Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬

প্রয়াগরাজে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১১

যোগীরাজ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-কৌশাম্বি সীমানা এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল ১১ জনের। জখম আরও পাঁচ।

প্রয়াগরাজে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১১
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রয়াগরাজ: যোগীরাজ্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ-কৌশাম্বি সীমানা এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল ১১ জনের। জখম আরও পাঁচ। পুলিশ জানিয়েছে, সোমবার পিপরি থানা এলাকার মানোরি পাওয়ার হাউসের কাছে ওই কারখানা বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় সংলগ্ন বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। কারখানার বিভিন্ন সামগ্রী বহুদূর ছিটকে পড়ে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, ঘটনাস্থলের কাছেই রয়েছে মানোরি বায়ুসেনা ঘাঁটি।  বায়ুসেনাও উদ্ধারকাজে সামিল হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি বাড়ি থেকেই ওই কারখানা পরিচালনা করা হতো। দুর্ঘটনার সময় অনেক কর্মী কারখানার ভিতরে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই গোটা চত্বরে আগুন লেগে যায়। সে কারণে উদ্ধারকাজে সমস্যাও হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে। কারখানাটি বেআইনিভাবে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ