যন্তরমন্তর ২.০: ককরোচদের আটকাতে ‘লকডাউন’ দিল্লি! যুদ্ধংদেহী মেজাজে পুলিশ, আটক ধ্রুব রাঠি সহ অন্তত ৪০০
  • ১০ অক্টোবর, ২০২৬ ১০:১৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ অক্টোবর: কর্মসূচি শুরু হওয়ার কথা দুপুর ১২টা থেকে। কিন্তু শনিবার ভোর থেকে ‘অতিসক্রিয়’ দিল্লি পুলিশ। রাজধানীতে ‘লকডাউন’-এর মতো দৃশ্য দেখা যাচ্ছে। যন্তরমন্তরের আশেপাশের প্রতিটি মোড়ে ব্যারিকেড করা হয়েছে। একইসঙ্গে চলছে ব্যাপক ধরপাকড়। ইতিমধ্যে অন্তত ৪০০ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। গুরুগ্রামের বাসভবন থেকে ধ্রুবকে আটক করা হয়।

Advertisement

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ মহালয়ায় ‘যন্তরমন্তর ২.০’-এর ডাক দিয়েছে ককরোচরা। ককরোচ আন্দোলনের আতঙ্কে শুক্রবার থেকেই ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি হয়েছে। ইন্টারনেট বন্ধ, ট্রেন বাতিল, ‘লাইফ লাইন’ মেট্রোর শাটার ডাউন, প্রত্যেক মোড় হয়েছে ব্লকিং পয়েন্ট, গণপরিবহণে পর্যন্ত নিয়ন্ত্রণ! এমনকি বিভিন্ন আবাসন এবং কলোনিতে গিয়ে দিল্লি পুলিশের সাফ বার্তা, শনিবার বাসিন্দারা কেউ বাইরে বেরোবেন না। নজিরবিহীনভাবে দিল্লির রাজপথে টহল দিচ্ছে আধাসেনা। চলছে নাকা চেকিং। সর্বত্র ছড়িয়ে চাপা টেনশন। রাজধানী দিল্লিতে যেন অঘোষিত ‘লকডাউন’।