Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মৃত অন্তত ২৫

শ্রীলঙ্কার নেগম্বো জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন। বিস্তারিত পড়ুন।

শ্রীলঙ্কার জেলে বন্দিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মৃত অন্তত ২৫
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: জেলে মাদক পাচারকে কেন্দ্র করে দীর্ঘদিনের ঝামেলা। রবিবার সন্ধ্যা থেকেই শ্রীলঙ্কার নেগম্বো সংশোধনাগারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভোররাতে তা ভয়াবহ আকার নিল। বন্দিদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। চলল গুলিও। ঘটনায় রাত পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন সংশোধনাগারের নিরাপত্তারক্ষী। বাকি ২০ জন বন্দি। জখম শতাধিক। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে বেশ কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার বেলার দিকে জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে শ্রীলঙ্কা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মোতায়েন রয়েছে।

Advertisement

কারা দপ্তরের মুখপাত্র এ সি গজনায়কে জানান, সোমবার ভোররাতে বন্দিদের মধ্যে সকালের খাবার বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জেলের মেল ওয়ার্ডে হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল বাধে। একে অন্যকে বেধড়ক মারধর করতে শুরু করে। কয়েকজন জেলের মেন গেট ভেঙে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় বন্দিরা। এই সুযোগে কয়েকজন আবার জেলের অস্ত্রাগার থেকে বন্দুক ছিনতাই করে গুলি চালাতে শুরু করে। পরে সেখানে চলে আসে মহিলা বন্দিরাও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদের উদ্ধারের পাশাপাশি জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ