Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্যাপ্টেন পন্থের উপর ভরসা রাখছেন মার্শ

তারকায় ভরা দল। রয়েছেন মিচেল মার্শ ও আইডেন মার্করামের মতো দুই জাতীয় দলের অধিনায়ক। তবু গত দু’টি মরশুমে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে।

ক্যাপ্টেন পন্থের উপর ভরসা রাখছেন মার্শ
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তারকায় ভরা দল। রয়েছেন মিচেল মার্শ ও আইডেন মার্করামের মতো দুই জাতীয় দলের অধিনায়ক। তবু গত দু’টি মরশুমে লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। তার থেকেও বড় হাতাশার, রেকর্ড ২৭ কোটিতে ঋষভ পন্থকে দলে নিয়ে নেতৃত্বের গুরুদায়িত্ব অর্পণ করা হলেও লাভ হয়নি। ব্যাট হাতে ব্যর্থ তারকা কিপার। ছাপ রাখতে পারেননি অধিনায়কত্বেও। তবু পন্থের উপর পূর্ণ আস্থা রাখছেন দলের তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। চলতি মরশুমে ট্রফি জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী অজি তারকা।

Advertisement

আগামী বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিযান শুরু করবে এলএসজি। তার আগে ড্রেসিং-রুমের ইতিবাচক মনোভাবই আত্মবিশ্বাস বাড়াচ্ছে বলে মনে করছেন মার্শ। আর তার পুরো কৃতিত্বই অধিনায়ক পন্থকে দিচ্ছেন তারকা অলরাউন্ডার। তাঁর মন্তব্য, ‘ও সবার মতামতই সমান গুরুত্ব সহকারে শোনে। প্রয়োজনে সেটা কাজে লাগায়। ফলে দলে মনোমালিন্যের প্রশ্ন নেই। এতে ড্রেসিং-রুমের পরিবেশ ভালো থাকে। সকলেই সেরাটা মেলে ধরতে তৈরি।’ গত মরশুমে ব্যাট হাতে ৬২৭ রান করেছিলেন মার্শ। তবু দলকে এলিমিনেটরে তুলতে ব্যর্থ তিনি। এই প্রসঙ্গে তারকা অলরাউন্ডার বলেন, ‘দলগত খেলায় একার হাতে কিছু থাকে না। তবে এবার প্রস্তুতি ভালোই হয়েছে। চেষ্টা থাকবে ব্যাটে ও বলে সেরাটা উজাড় করে দেওয়ার।’

সম্পর্কিত সংবাদ