নিজেই দায়িত্ব নিয়ে ভাইঝির বিয়ের সমস্ত কাজ করেছেন। কিন্তু বউভাতের দিন ভোরে অস্বাভাবিক মৃত্যু হল কাকার। এর জেরে বিয়েবাড়িতে নেমে এল শোকের ছায়া। মৃতের নাম স্বাধীন রায় (৪৬)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবার শিকারপুর পঞ্চায়েতের কালারবাড়ি এলাকায়। পরিবারের দাবি, ঘুমন্ত অবস্থায় মৃত্যু তাঁর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত হবে।



