Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

বিবাহ অভিযান

প্রেম করে সনাতন। তবে তার প্রেমিকা ইন্দ্রাণী সরাসরি বিয়ে করতে চায়। এদিকে মেসে থাকা সনাতন ও ইন্দ্রাণী বিয়ে করে থাকবে কোথায়?

বিবাহ অভিযান
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রেম করে সনাতন। তবে তার প্রেমিকা ইন্দ্রাণী সরাসরি বিয়ে করতে চায়। এদিকে মেসে থাকা সনাতন ও ইন্দ্রাণী বিয়ে করে থাকবে কোথায়? এই প্রশ্নই ঘুরপাক খায় তাদের জীবনে। এদিকে সনাতনকে সাতদিনের সময়সীমা দিয়ে রেখেছেন মদন দেব। ঘোর বিপদের সময় তাকে উদ্ধারও করতে আসেন স্বয়ং ভগবান। বিয়ের পরও উপদ্রবের শেষ নেই সনাতন ও ইন্দ্রাণীর জীবনে। কখনো ভূত আবার কখনো শর্টসার্কিট— একান্ত যাপন কিছুতেই সম্ভব হয় না সনাতন ও ইন্দ্রাণীর। কীভাবে তারা সমস্যার সমাধান খুঁজে পায় তা নিয়েই এগবে কমেডি সিরিজ ‘ফুলসজ্জা’র গল্প। অরিত্র কর্মকার নির্দেশিত এই সিরিজে মোট ৫টি এপিসোড। চিত্রনাট্য ও সংলাপ অয়ন চক্রবর্তীর। সনাতনের ভূমিকায় দেখা যাবে বিমল গিরিকে। ইন্দ্রাণীর চরিত্রে থাকছেন সৌমী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক গ‌ুর‌ুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্থসারথী চক্রবর্তী, সংগীতা ঘোষ, শ‌ুভাশিস বন্দ্যোপাধ্যায়, চৈতালি চক্রবর্তী, সমীর কুণ্ডু, দেবপ্রতিম সেনগুপ্ত সহ আরও অনেককে। প্ল্যাটফর্ম ৮-এ মুক্তি পাবে সিরিজটি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ