Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা উপলক্ষে ম্যারাথন দৌড়

বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। এদিন সকালে পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক ম্যারথন আয়োজিত হয়।

বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা উপলক্ষে ম্যারাথন দৌড়
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বেলিয়াতোড় যামিনী রায় গ্রামীণ মেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। এদিন সকালে পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক ম্যারথন আয়োজিত হয়। বাংলার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে ছেলেদের বিভাগে মোট ১২৫ জন এবং মেয়েদের বিভাগে ২৫ জন অংশগ্রহণ করেন। রানিগঞ্জের এক কিশোরী ও ক্যানিংয়ের এক যুবক ম্যারাথনে নিজ নিজ বিভাগে প্রথম হন। ম্যারাথনে অংশ নিয়েছিলেন বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদ তথা পর্বতারোহী উদয়কুমার। এদিন সকালে মেলা কমিটির সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ অন্যান্যরা ম্যারথনের সূচনা করেন। মেলা কমিটির চেয়ারম্যান সৌম্যকান্তি রায় বলেন, পুরুষ বিভাগের প্রতিযোগীরা সোনামুখী রোডের ১৮ মাইল থেকে এবং মহিলা বিভাগের প্রতিযোগীরা বৃন্দাবনপুর সমবায় ব্যাঙ্ক থেকে দৌড় শুরু করেন। তাঁরা যথাক্রমে আট ও সাত কিলোমিটার দৌড়ে বেলিয়াতোড় ডাক বাংলো মোড়ে এসে থামেন। ম্যারাথন দেখতে শীতের সকালে বহু দর্শক ভিড় জমিয়েছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ