Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

মাওবাদী নেতা আকাশের ফের এসটিএফ হেপাজত

মাওবাদী শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে ১৫ অক্টোবর পর্যন্ত ফের এসটিএফ হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত।

মাওবাদী নেতা আকাশের ফের এসটিএফ হেপাজত
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাওবাদী শীর্ষনেতা অসীম মণ্ডল ওরফে  আকাশকে ১৫ অক্টোবর পর্যন্ত ফের এসটিএফ হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত। বুধবার কলকাতা নগর দায়রা মুখ্য বিচারকের আদালত এই নির্দেশ দেয়। ধৃত মাওবাদী নেতার কৌঁসুলি ইয়াসিন রহমান বলেন, ‘কর্মবিরতির কারণে এদিন কোনো আইনজীবী এই মামলার সওয়ালে অংশ নেননি। ফলে সরকারপক্ষ থেকে অভিযুক্তকে ফের তদন্তের স্বার্থে এসটিএফ হেপাজতে রাখার নির্দেশ দেন।’ যদিও এদিন মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে কেস ডায়েরি আদালতে পেশ করেন তদন্তকারী অফিসার। আদালত সূত্রের খবর, এই অভিযুক্তের বিরুদ্ধে এ রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড ও ওড়িশা মিলিয়ে ৩৩টি মামলা রয়েছে। তার মধ্যে অধিকাংশ মামলাই হল নাশকতা ও রাষ্ট্রদ্রোহিতার। সমস্ত মামলাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা। ইতিমধ্যে বিষয়টি কোর্টের নজরে এনেছে এসটিএফ।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ