Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

ঝাড়খণ্ডে ধৃত মাওবাদী নেতা অজয়

ঝাড়খণ্ডের গিরিডিতে পুলিশের জালে প্রথম সারির এক মাওবাদী নেতা। ঝাড়খণ্ড সরকারের তরফে শুক্রবার জানানো হয়েছে, সংগঠনের স্পেশ্যাল এরিয়া কমিটির নেতা অজয় মাহাত ওরফে টাইগার ওরফে বাসুদেবকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝাড়খণ্ডে ধৃত মাওবাদী নেতা অজয়
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: ঝাড়খণ্ডের গিরিডিতে পুলিশের জালে প্রথম সারির এক মাওবাদী নেতা। ঝাড়খণ্ড সরকারের তরফে শুক্রবার জানানো হয়েছে, সংগঠনের স্পেশ্যাল এরিয়া কমিটির নেতা অজয় মাহাত ওরফে টাইগার ওরফে বাসুদেবকে গ্রেপ্তার করা হয়েছে। তার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। রাজ্যের ‘রেড টেরর’ নামে পরিচিত মাওবাদী নেতা মিসির বেসরার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই অজয়। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, হারলাধির কারমু মাঝি এলাকার একটি বাড়িতে অজয় লুকিয়ে রয়েছে। এই খবর পেয়েই গিরিডির পুলিশ সুপার বিমল কুমারের অধীনে দল গঠন করে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। ওই অভিযানে পুলিশ ও সিআরপিএফের যৌথবাহিনী অজয়কে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে, খুন, ডাকাতি, তোলাবাজি ও সরকারি সম্পত্তি ধ্বংস সহ ২৪০টি মামলা রয়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ