Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬

বহু গ্রামই নতুন করে গড়তে হবে, জানালেন হিমন্ত

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত অসমের বিস্তীর্ণ অংশ। এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিগত বছরগুলির তুলনায় অনেক বেশি।

বহু গ্রামই নতুন করে গড়তে হবে, জানালেন হিমন্ত
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ভয়াবহ বন্যায় বিধ্বস্ত অসমের বিস্তীর্ণ অংশ। এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিগত বছরগুলির তুলনায় অনেক বেশি। শিবসাগর ও চরাইদেও জেলায় বন্যার যে ছবি দেখানো হচ্ছে, বাস্তবে ক্ষয়ক্ষতি তার থেকেও বহুগুন বেশি বলে মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সোমবার শিবসাগর জেলায় বন্যায় বিপর্যস্ত নেপালি খুটি এলাকা পরিদর্শন করেন তিনি। পরে হিমন্ত বলেন, ‘বিহুবর, নেপালি খুটি, বেতবাড়ি ও নিমাইজানের মতো এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলির অবস্থা শোচনীয়। আমাদের হয়তো পুরো গ্রামই পুনর্নির্মাণ করতে হবে। শুধু ত্রাণ বা আর্থিক সহায়তা দিয়ে এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব নয়।’ 

Advertisement

এবারের বন্যায় এই অঞ্চলগুলির বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গিয়েছে বিপুল সংখ্যক গবাদি পশু। ফলে হাজার হাজার মানুষের জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, বন্যা কবলিত এলাকাগুলির পরিস্থিতির উপর সরকার নিয়মিত নজরদারি চালাবে। পাশাপাশি, ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করে দুর্গত পরিবারগুলির পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ