Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বৃষ্টি-ধসের জেরে উত্তর সিকিমের বহু পর্যটন কেন্দ্র মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত

বৃষ্টি-ধসের জেরে উত্তর সিকিমের বহু পর্যটন কেন্দ্র মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত
  • ১ জুন, ২০২৫ ২১:০৬
Prefer us on Google

বৃষ্টি ও ধসের জেরে উত্তর সিকিমের প্রধান পর্যটন কেন্দ্র লাচেন, লাচুং,  গুরুদংমার লেক, ভ্যালি অব ফ্লাওয়ার্স, জিরো পয়েন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিকচু সাংকালান শিপগিয়ার, চুংথাং লাচেন জিমা, চুংথাং লাচুং রোড ধসে অবরুদ্ধ। তিস্তার স্রোতে ভেসে গিয়েছে দুটি বেইলি ব্রিজ। লাচেন পুরোপুরি বিচ্ছিন্ন। লাচুংয়ের রাস্তা মেরামতের কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন। আবহাওয়া ভালো থাকলে কাল সকাল থেকে লাচুংয়ে আটকে পড়া পর্যটকদের গ্যাংটকে ফেরানোর চেষ্টা হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে লাচুং, চুংথাং, শিপগিয়ার, সাংকালান, ডিকচু দিয়ে পর্যটকদের গ্যাংটক ফেরানোর চেষ্টা হবে বলে সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ