Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বন্ধ হতে পারে বহু বি এড কলেজ

রাজ্যের বেসরকারি বি এড কলেজগুলির জন্য একটি বড়োসড়ো ধাক্কা আসতে চলেছে। এমনই মনে করছেন বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কর্তারা।

বন্ধ হতে পারে বহু বি এড কলেজ
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বেসরকারি বি এড কলেজগুলির জন্য একটি বড়োসড়ো ধাক্কা আসতে চলেছে। এমনই মনে করছেন বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির কর্তারা। বহু কলেজ যোগ্যতামানে উত্তীর্ণ না হতে পেরে অনুমোদন খোয়াতে পারে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কাছে অনুমোদন পুনর্নবীকরণের আবেদন জানিয়েছে কলেজগুলি। তারা অনলাইনে যে তথ্য জমা দিয়েছে, সেগুলির হার্ডকপি চাওয়া হচ্ছে যাচাই করার জন্য। তবে, এটা প্রতিবছরের প্রক্রিয়া। এ বছর কলেজগুলির বাড়তি চাপ হচ্ছে, উচ্চশিক্ষা দপ্তর যে পরিদর্শন করেছিল, সেই রিপোর্টও জমা পড়বে বিশ্ববিদ্যালয়ের কাছে। সূত্রের খবর, কলেজগুলির পারফরম্যান্সের ভিত্তিতে রীতিমতো নম্বর দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। যেগুলি একেবারেই খারাপ, সেগুলিকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। আর যে কলেজগুলির পরিকাঠামো এবং শিক্ষক সংখ্যা যথাযথভাবে উন্নীত করা সম্ভব, সেগুলির তালিকাও তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, বহু কলেজই রয়েছে যেগুলি ডিগ্রি বিক্রির কারখানা। ক্লাসরুম তালাবন্ধ থাকে। তাছাড়া, প্রয়োজনের অতিরিক্ত কলেজ হয়ে যাওয়ায় মান ধরে রাখাও সম্ভব হচ্ছে না। তাই বহু কলেজের বন্ধ হয়ে যাওয়া অবশ্যম্ভাবী। উচ্চশিক্ষা দপ্তরের সুপারিশ এবং নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতেই কলেজগুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়। -ফাইল চিত্র 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ