Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রণবীরের বিপরীতে মানুষী

অভিনেতা রণবীর সিংয়ের বিপরীতে কাজ করবেন মানুষী চিল্লার। শোনা যাচ্ছে, ম্যাডক ফিল্মস-এর হরর কমেডি ইউনিভার্সে যোগ দিতে চলেছেন রণবীর।

রণবীরের  বিপরীতে মানুষী
  • ২৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

অভিনেতা রণবীর সিংয়ের বিপরীতে কাজ করবেন মানুষী চিল্লার। শোনা যাচ্ছে, ম্যাডক ফিল্মস-এর হরর কমেডি ইউনিভার্সে যোগ দিতে চলেছেন রণবীর। সেখানেই তাঁর সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী। বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানার মতো তারকারা যোগ দিয়েছেন হরর কমেডিতে। তাঁদের ‘ভেড়িয়া’, ‘স্ত্রী’ দর্শক মহলে সমাদৃত। মুক্তির অপেক্ষায় আয়ুষ্মান অভিনীত ‘থামা’। তারপরেই রণবীরকে নিয়ে ছবির কাজ শুরু করবেন নির্মাতারা।

Advertisement

বর্তমানে অভিনেতা ব্যস্ত তাঁর পরের কাজ ‘ধুরন্দর’ নিয়ে। সেই ছবি মুক্তির পরই হরর কমেডির কাজ শুরু করবেন তিনি। আপাতত ছবির চিত্রনাট্য লেখা চলছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবার গল্পটি ফুটিয়ে তোলা হবে পর্দায়। তবে পরিচালকের আসনে কে থাকছেন, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি অন্যান্য চরিত্রে কাস্টিংয়ের কাজও চলছে। ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে শ্যুটিং। হরর কমেডি ঘরানা এক্সপ্লোর করার জন্য মুখিয়ে রয়েছেন রণবীর। দীর্ঘদিন ধরেই প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলছিলেন তিনি। যদিও ছবি প্রসঙ্গে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ