• মঞ্জিষ্ঠা কলাকেন্দ্র সম্প্রতি ‘লয় সুত্র’ শীর্ষক এক মনোগ্রাহী নৃত্যানুষ্ঠানের আয়োজন করে জ্ঞান মঞ্চে। ছন্দ, অনুরনণ, ভক্তি এবং নৃত্যশিল্পীর শাশ্বত আত্মা দিয়ে বোনা এক শৈল্পিক নকশা ছিল এই অনুষ্ঠান। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ গানটির সার্ধ শতবর্ষ উপলক্ষ্যে তাদের প্রথম নিবেদন পরিবেশিত হয়। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রথাগত সূচনা পুষ্পাঞ্জলি পরিবেশন করেন চৈতি ঘোষ ও রাজা দত্ত। এই নৃত্য রচনা করেন গীতা চন্দ্রন। সংস্থার বর্ষীয়ান শিল্পীদের পরিবেশনে আলারিপু ভরতনাট্যম এর প্রথম বিশুদ্ধ নৃত্যরূপ।



