কলকাতা, ২০ মে: মুম্বইকে হারিয়ে ৪ উইকেটে জয়ী কেকেআর। আজ, বুধবার আইপিএলের ৬৫ তম ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ইডেন গার্ডেন্সে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথমে ব্যাট করতে নামে মুম্বই। কিপার রিকেলটন ৬ রানে, নমন ০ রানে, রোহিত শর্মা ১৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। ১৫ রানে সৌরভ দুবের বলে বোল্ড হন সূর্যকুমার যাদব। দলের রান তখন ৫.৩ ওভারে ৪১ রানে ৪ উইকেট। তিলক ভার্মা ফেরেন ২০ রানে। নারিনের বলে বোল্ড হন অধিনায়ক হার্দিক (২৬)। উইল জ্যাকস ১৪ রানে রানআউট হন। দীপক আউট হন ১০ রানে। করবিন ৩২ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৪৭ রান তোলে টিম মুম্বই। ২টি করে উইকেট নেন সৌরভ, ক্যামেরুন, কার্তিক ত্যাগীরা। ১টি উইকেট আসে নারিনের ঝুলিতে।



