Bartaman Logo
১০ জুন, ২০২৬

ওয়াকফ বিল নিয়ে বিক্ষোভের জের, মণিপুর এখনও থমথমে

ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের পর মণিপুরের থৌবল জেলার সংখ্যালঘু প্রধান লিলং এলাকা জুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ওয়াকফ বিল নিয়ে বিক্ষোভের জের, মণিপুর এখনও থমথমে
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইম্ফল: ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের পর মণিপুরের থৌবল জেলার সংখ্যালঘু প্রধান লিলং এলাকা জুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে পূর্ব ইম্ফলেও। 

Advertisement

মঙ্গলবার থৌবালের পুলিশ সুপার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি, বডি প্রোটেক্টর এবং হেলমেট সহ মোতায়েন করা হয়েছে। লিলং শহরের স্পর্শকাতর জায়গাগুলিতে নিরাপত্তা বাহিনীকে ঘনঘন টহল দিতেও বলা হয়েছে। স্থানীয় বিধায়ক আব্দুল নাসিরের বাড়িতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
রবিবার রাতে ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে মণিপুর বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আসকার আলির 
বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিকে, মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে পিস্তল, হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। পাশাপাশি সোমবার রাতে চুড়াচাঁদপুর, কাংপোকপি এবং পূর্ব ইম্ফলে তল্লাশি অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাহিনী।

Advertisement
সম্পর্কিত সংবাদ