Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

কলকাতায় মনিপালের রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপ

রোবোটিক সার্জারি নিয়ে কর্মশালা! মনিপাল হসপিটালস, কলকাতা আয়োজিত ওই রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি।

কলকাতায় মনিপালের  রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপ
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রোবোটিক সার্জারি নিয়ে কর্মশালা! মনিপাল হসপিটালস, কলকাতা আয়োজিত ওই রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। ছিলেন খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডাঃ দিলীপ কুমার প্রতিহার, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এর মেশিন লার্নিং ইউনিট-এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ সুস্মিতা মিত্র, মনিপাল হসপিটালস-এর রিজিওনাল ডিরেক্টর ডাঃ অয়নাভ দেবগুপ্ত, হার্ট সার্জেন ডাঃ কুণাল সরকার, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সৌরভ দত্ত, অর্থোপেডিক সার্জেন ডাঃ বিকাশ কাপুর সহ অন্যান্যরা। অধ্যাপক প্রতিহার বলেন, রোবোটিক সিস্টেম নিশ্চিতভাবেই বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে আরও নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করছে।  অধ্যাপক সুস্মিতা মিত্র বলেন, ভবিষ্যতে এআই এবং রোবোটিক্স চিকিৎসকদের জায়গা নেবে না, বরং তাঁদের আরও নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করবে। তবে এই প্রযুক্তির ব্যবহার সবসময় নীতি নৈতিকতা মেনে অভিজ্ঞ চিকিৎসকদের হাতেই হওয়া উচিত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ