Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মান্ধানার দুরন্ত সেঞ্চুরি, বড়ো জয় ভারতের

মহিলাদের টি-২০ এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে বড়ো জয় পেল ভারতীয় মহিলা দল। প্রথমে ব্যাট করে হরমনপ্রীত কাউররা ৫ উইকেটে করেন ১৯৩ রান

মান্ধানার দুরন্ত সেঞ্চুরি, বড়ো জয় ভারতের
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: মহিলাদের টি-২০ এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে বড়ো জয় পেল ভারতীয় মহিলা দল। প্রথমে ব্যাট করে হরমনপ্রীত কাউররা ৫ উইকেটে করেন ১৯৩ রান। সৌজন্যে স্মৃতি মান্ধানার দুরন্ত সেঞ্চুরি। ওপেন করতে নেমে ৬৪ বলে ১২৪ রান করেন তিনি। জবাবে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় হংকংয়ের ইনিংস। ১৩৭ রানে জিতে গ্রুপের শীর্ষস্থান আরও মজবুত করল হরমনপ্রীত-ব্রিগেড (২ ম্যাচে ৪ পয়েন্ট)।

Advertisement

টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল হংকং। স্মৃতি ও শেফালি ভার্মার ওপেনিং জুটিতে ওঠে ৭৪ রান। শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন স্মৃতি। তাঁর ঝোড়ো ইনিংসে রয়েছে ১৪টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি। শেফালি করেন ২৮ রান। তবে ফের হতাশ করল ভারতীয় মিডল অর্ডার। প্রতীকা রাওয়াল (১০), রিচা ঘোষ (১১), হরমনপ্রীতরা (১০) ব্যর্থ। জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে হংকং। তাদের সর্বাধিক স্কোর নাতাশা মাইলসের ১৫। ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা ৯ রানে নেন ৩টি উইকেট। নন্দানী শর্মা, শ্রী চরণী ও প্রেমা রাউত পান ২টি করে উইকেট।

Advertisement
সম্পর্কিত সংবাদ