নতুন দায়িত্বে দেখা যাবে মান্ধানাকে
  • ১২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়েছেন স্মৃতি মান্ধানা। তারকা মহিলা ক্রিকেটারকে এবার দেখা যাবে নতুন ভূমিকাতেও। ‘ইউনিসেফ ইন্ডিয়া’ তাদের সেলিব্রিটি অ্যাডভোকেট বা তারকা প্রতিনিধি নিযুক্ত করল স্মৃতিকে। রবিবার ছিল আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সেই উপলক্ষ্যে কিশোরীদের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে মহিলা ক্যাপ্টেনকে মুখ হিসাবে বেছে নিল ইউনিসেফ। অর্থাৎ আগামী দিনে কন্যাশিশুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করতে দেখা যাবে মান্ধানাকে। নতুন এই দায়িত্ব পেয়ে স্মৃতি বলেন, ‘ইউনিসেফের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমায় যোগ্য মনে করেছেন। নতুন এই দায়িত্ব পালনে আমি কোনো খামতি রাখব না।’

Advertisement