Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সেঞ্চুরি হাতছাড়া মান্ধানার

লর্ডসে টেস্ট সেঞ্চুরির স্বপ্ন আপাতত অপূর্ণই রইল স্মৃতি মান্ধানার।

সেঞ্চুরি হাতছাড়া মান্ধানার
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: লর্ডসে টেস্ট সেঞ্চুরির স্বপ্ন আপাতত অপূর্ণই রইল স্মৃতি মান্ধানার। ইংল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার শুরু হওয়া ঐতিহাসিক টেস্টে ৮৩ রানে থামলেন তিনি। টস হেরে ব্যাট করতে নেমে ভারত থামল ২৮৫ রানে। স্মৃতি মান্ধানা ছাড়া রান পেলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর (৫৮), জেমাইমা রডরিগেজ (৩৫) ও দীপ্তি শর্মা (৫৭)। লর্ডসে এটাই প্রথম মহিলাদের টেস্ট। স্বাভাবিকভাবেই উৎসাহ-উদ্দীপনার অভাব ছিল না। কিন্তু ভারতের শুরুটা ভালো হয়নি। ৩৭ রানে ২ উইকেট পড়ে। তৃতীয় উইকেটে জেমাইমার (৩৫) সঙ্গে ৬৪ রান যোগ করেন স্মৃতি। এরপর হরমনপ্রীত ও স্মৃতির চতুর্থ উইকেটে যোগ হয় ৮৯ রান। শতরান নিশ্চিতই দেখাচ্ছিল স্মৃতির। কিন্তু তিনিও ক্যাচ দেন কিপারকে। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও ২টি ছক্কা। হরমনপ্রীতও ভালো খেলছিলেন কিন্তু পঞ্চাশের পরই বোল্ড হন। জবাবে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২১-১।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ