Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপ থেকে বিদায় মান্ধানাদের

স্বপ্নভঙ্গ! রবিবার অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভারতের মহিলা ক্রিকেট দল।

বিশ্বকাপ থেকে বিদায় মান্ধানাদের
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: স্বপ্নভঙ্গ! রবিবার অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভারতের মহিলা ক্রিকেট দল। লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ৪ উইকেটে তোলে ১৭০। জবাবে ৬ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া (১৭২-৪)। ম্যাচের সেরা এলিসে পেরি (৫৬) ও অ্যাশলে গার্ডনারের (অপরাজিত ৫৩) চতুর্থ উইকেটে ১০০ রানের জুটিই ফারাক গড়ে দেয়। একদিনের ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়নদের তাই খালি হাতেই ফিরতে হচ্ছে।

Advertisement

সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখতে রবিবার জিততেই হতো হরমনপ্রীতদের। কিন্তু তা হয়নি। প্রথমে ব্যাট করতে নেমে বড়ো ইনিংসের ভিত গড়ে দেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। শেফালি ভার্মা (২৬ বলে ৩৪), স্মৃতি মান্ধানা (৩৭ বলে ৩৮) ফেরার পর জেমাইমা রডরিগেজ (২৮ বলে ৩৪) রিটায়ার্ড আউট হন। ভারতকে ১৭০ রানে পৌঁছে দেওয়ার নেপথ্যে প্রধান ভূমিকা ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরের। মাত্র ২৭ বলে ২০৭.৪০ স্ট্রাইক রেটে ৫৬ করেন তিনি। শেষ ওভারে ছক্কার হ্যাটট্রিক আসে তাঁর ব্যাটে। রান তাড়া ৬৮ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। এরপরই জুটি বাঁধেন পেরি ও গার্ডনার। সেই জুটিই হয়ে ওঠে স্বপ্নভঙ্গের কারণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ