Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ম্যান ইউয়ের হার, জয়ী আর্সেনাল

মাইকেল ক্যারিকের প্রশিক্ষণে থামল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অপরাজেয় দৌড়। বুধবার প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে নিউকাসলের কাছে ১-২ গোলে বশ মানল রেড ডেভিলস

ম্যান ইউয়ের হার, জয়ী আর্সেনাল
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: মাইকেল ক্যারিকের প্রশিক্ষণে থামল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অপরাজেয় দৌড়। বুধবার প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে নিউকাসলের কাছে ১-২ গোলে বশ মানল রেড ডেভিলস। ম্যাচে বিজয়ী দলের দুই গোলদাতা যথাক্রমে অ্যান্টনি গর্ডন ও উইলিয়াম ওসুলা। ম্যান ইউয়ের একমাত্র গোলটি কাসেমিরোর। হারলেও ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল মাইকেল ক্যারিকের ছেলেরা। দিনের অপর ম্যাচে ব্রাইটনকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলটি বুকায়ো সাকার। ৩০ ম্যাচে গানারদের সংগ্রহ ৬৭ পয়েন্ট।

Advertisement

এদিকে, খেতাবি দৌড়ে হোঁচট খেল ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার ঘরের মাঠে দু’বার লিড নিয়েও নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। তাদের এই পয়েন্ট নষ্টের ফলে কিছুটা হলেও সুবিধা হল আর্সেনালের। বর্তমানে দু’দলের মধ্যে পার্থক্য ৭ পয়েন্টের। ম্যান সিটি অবশ্য এক ম্যাচ কম খেলেছে। তাদের ২৯ ম্যাচে সংগ্রহ ৬০ পয়েন্ট। ম্যাচে সিটিজেনদের হয়ে জাল কাঁপান অ্যান্টনি সেমেনো ও রড্রি। নটিংহ্যাম ফরেস্টের দুই গোলদাতা মরগ্যান গিবস-হোয়াইট ও এলিয়ট অ্যান্ডারসন। এছাড়া বুধবার হোয়াও পেড্রোর দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারাল চেলসি। 

সম্পর্কিত সংবাদ