Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তরপাড়ায় নেশার আসরে ছুরির আঘাতে খুন, ধৃত বন্ধু

নেশার আসরে বিবাদের জেরে বন্ধুর বুকে ছুরি বসিয়ে খুন করল আরেক বন্ধু। মঙ্গলবার গভীর রাতে উত্তরপাড়া থানার কোন্নগরের বাগখাল মিলের মাঠে ওই ঘটনা ঘটেছে।

উত্তরপাড়ায় নেশার আসরে ছুরির আঘাতে খুন, ধৃত বন্ধু
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: নেশার আসরে বিবাদের জেরে বন্ধুর বুকে ছুরি বসিয়ে খুন করল আরেক বন্ধু। মঙ্গলবার গভীর রাতে উত্তরপাড়া থানার কোন্নগরের বাগখাল মিলের মাঠে ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম একলাখ আনসারি (৩২)। বুধবার একলাখের মৃতদেহ বাগখালের মাঠ থেকে উদ্ধার হয়। তারপরেই চাঞ্চল্য ছড়ায়। যদিও বুধবার পুলিশ ওই খুনের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ ফরিয়াদকে গ্রেপ্তার করেছে। এদিনই তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু একলাখ ও ফরিয়াদ উত্তরপাড়া থানা এলাকার বাসিন্দা। একলাখ পেশায় বুলডোজারের চালক। অন্যদিকে, ফরিয়াদ শ্রমিকের কাজ করে। রাতে দু’জনের যোগাযোগ হতো নেশার আসরে। মঙ্গলবার রাতেও তারা বাগখালের মাঠে আসর বসিয়েছিল। অভিযোগ, সেখানেই দু’জনের মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা হয়। ফরিয়াদ গাঁজা কাটার জন্য নিজের কাছে ছুরি রাখত। বিবাদের সময় সেই ছুরিই সে একলাখের বুকে বসিয়ে দেয়। তারপর রক্তাক্ত বন্ধুকে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মৃতের মা অভিযোগ দায়ের করেছেন। অপরাধের কথা ফরিয়াদ স্বীকার করেছে। তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ