Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বড়বাজারে গুলি করে খুনের চেষ্টা আসামির ৭ বছরের কারাদণ্ড

বড়বাজারে এক যুবককে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত সন্দীপ উপাধ্যায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

বড়বাজারে গুলি করে খুনের চেষ্টা আসামির ৭ বছরের কারাদণ্ড
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজারে এক যুবককে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত সন্দীপ উপাধ্যায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার কলকাতার বিচারভবনের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (প্রথম ফাস্ট ট্র্যাক কোর্ট) কৌস্তভ মুখোপাধ্যায় এই নির্দেশের সঙ্গে ১৬ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাস হাজতবাসের নির্দেশ দেন। একইসঙ্গে বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে সন্দীপকে পৃথক সাজা দেয় আদালত। বিচারকের মন্তব্য, দু’টি সাজাই একসঙ্গে চলবে। বিশেষ সরকারি কৌঁসুলি অমলেন্দু চক্রবর্তী বলেন, ‘২০১৫ সালে বড়বাজার থানার রাজাকাটরা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। বাজেয়াপ্ত করা হয় আগ্নেয়াস্ত্রটি।’ এদিন আসামি সন্দীপ উপাধ্যায় সাজা ঘোষণার পর কোর্ট থেকে লকআপে যাওয়ার পথে দাবি করে, ‘তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ওই ঘটনার সঙ্গে সে কোনোভাবেই জড়িত নয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ