সাত বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের দায়ে অভিযুক্তের ২০ বছরের জেলের নির্দেশ দিলেন জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতের বিচারক। নাবালিকার পরিবার যে বাড়িতে ভাড়া থাকত, সেখানেই অন্য ঘরে ভাড়া থাকত অভিযুক্ত। মেয়েটির সঙ্গে খেলার নাম করে এসে নাবালিকাকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত।



